ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সমর্থিত ড্রোন নির্মাণকারী প্রতিষ্ঠান ‘পাওয়ারাস’ মার্কিন বিমান বাহিনীর সঙ্গে একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে। ফ্লোরিডাভিত্তিক এই কোম্পানিটি থেকে নির্দিষ্ট সংখ্যক ইন্টারসেপ্টর ড্রোন কিনবে মার্কিন সামরিক বাহিনী। তবে চুক্তির আর্থিক পরিমাণ বা ড্রোনের সংখ্যা প্রকাশ করা হয়নি।
কোম্পানিটির প্রতিষ্ঠাতা ব্রেট ভেলিকোভিচ জানিয়েছেন, বর্তমান আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে সস্তা ড্রোনের হুমকি মোকাবিলাই তাদের প্রযুক্তির মূল লক্ষ্য। সস্তা ড্রোনগুলো যখন ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তখন তাদের প্রযুক্তি মার্কিন যোদ্ধাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং যুদ্ধের কৌশলগত ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে বলে দাবি করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















