ইরান ইস্যুতে নিজের কঠোর অবস্থানে অটল রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ সময় ধরে চলা এই টানাপোড়েনে তিনি বিশ্বাস করেন, দেশটির ওপর আরোপিত তীব্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত তেহরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবে। তবে এই আলোচনা কেবল যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তসাপেক্ষেই হতে হবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।
ট্রাম্পের মতে, ইরানের অর্থনীতি বর্তমানে বিপর্যস্ত এবং হরমুজ প্রণালিতে কড়াকড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার ফলে দেশটি নতি স্বীকার করতে বাধ্য হবে। যুদ্ধবিরতি বা পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে তিনি কারো ওপর নির্ভর না করে একাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতি। যদিও সামরিক ও গোয়েন্দা উপদেষ্টারা সশস্ত্র পদক্ষেপসহ বেশ কিছু বিকল্প পরিকল্পনা তার সামনে উপস্থাপন করেছেন, তবে ট্রাম্প মনে করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি পর্যাপ্ত সময় নিতে পারবেন।
রিপোর্টারের নাম 






















