ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ট্রাম্পের সেনা প্রত্যাহারের হুমকির মুখেও যুক্তরাষ্ট্রের সঙ্গে মৈত্রীর বার্তা জার্মান চ্যান্সেলরের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জার্মানি থেকে মার্কিন সেনা কমিয়ে আনার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যেই ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘমেয়াদী বন্ধুত্বের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তিনি ন্যাটো এবং ট্রান্সঅ্যাটলান্টিক অংশীদারত্বকে জার্মানির নিরাপত্তার জন্য অপরিহার্য বলে উল্লেখ করেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে জানা যায়, মুনস্টার সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের সাথে আলাপকালে মের্ৎস বলেন, ট্রান্সঅ্যাটলান্টিক অংশীদারত্ব কেবল একটি কৌশলগত জোট নয়, এটি আমাদের হৃদয়ের খুব কাছের এবং ব্যক্তিগতভাবে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক টানাপোড়েন সত্ত্বেও তিনি দুই দেশের ঐতিহাসিক মৈত্রী বজায় রাখার ওপর জোর দেন।

উল্লেখ্য, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জার্মানিতে মার্কিন সেনা কমানোর বিষয়টি পর্যালোচনার ঘোষণা দেন। তেহরানের সঙ্গে আলোচনার কৌশল নিয়ে মের্ৎসের একটি মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। এই পরিস্থিতিতে চ্যান্সেলর মের্ৎস ন্যাটোর কাঠামোর ভেতরে থেকেই কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা করছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের সেনা প্রত্যাহারের হুমকির মুখেও যুক্তরাষ্ট্রের সঙ্গে মৈত্রীর বার্তা জার্মান চ্যান্সেলরের

ট্রাম্পের সেনা প্রত্যাহারের হুমকির মুখেও যুক্তরাষ্ট্রের সঙ্গে মৈত্রীর বার্তা জার্মান চ্যান্সেলরের

আপডেট সময় : ১১:১৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬