ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বাড়ছে, কমেছে অর্থছাড় ও নতুন প্রতিশ্রুতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের অর্থনীতিতে বিদেশি ঋণ পরিশোধের চাপ দিন দিন প্রকট হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ঋণ পরিশোধের পরিমাণ বাড়লেও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রতিশ্রুত অর্থছাড় ও নতুন ঋণের অঙ্গীকার উল্লেখযোগ্য হারে কমেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাম্প্রতিক প্রতিবেদনে এই উদ্বেগের চিত্র উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে সরকারকে সুদ ও আসল বাবদ ৩৫২ কোটি ৫০ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। অন্যদিকে, বিদেশি ঋণের প্রতিশ্রুতি কমেছে প্রায় ৬.৬৯ শতাংশ এবং অর্থছাড় কমেছে ১৯ শতাংশ। প্রশাসনিক পুনর্গঠন এবং প্রকল্প পুনর্মূল্যায়নের কারণে এই ধীরগতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বাজেট সহায়তা হিসেবে বড় অংকের ঋণ পাওয়ার আশা করছে সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের সেনা প্রত্যাহারের হুমকির মুখেও যুক্তরাষ্ট্রের সঙ্গে মৈত্রীর বার্তা জার্মান চ্যান্সেলরের

বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বাড়ছে, কমেছে অর্থছাড় ও নতুন প্রতিশ্রুতি

আপডেট সময় : ১১:১৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬