ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

হরমুজ প্রণালির সংকট বিশ্ব অর্থনীতিকে স্থবির করে দিচ্ছে: গুতেরেস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি জানিয়েছেন, যুদ্ধের ফলে সৃষ্ট এই অস্থিরতা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে।

গুতেরেস আরও বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলেও সরবরাহ ব্যবস্থা পুরোপুরি আগের অবস্থায় ফিরতে বেশ কয়েক মাস সময় লেগে যাবে। এর ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়ার পাশাপাশি নিত্যপণ্যের উচ্চমূল্য অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। বিশ্ব অর্থনীতির এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি বাইসাইকেল বিতরণে অনিয়ম: কোটচাঁদপুর জামায়াত আমির বরখাস্ত

হরমুজ প্রণালির সংকট বিশ্ব অর্থনীতিকে স্থবির করে দিচ্ছে: গুতেরেস

আপডেট সময় : ১০:০০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬