ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

উদ্বোধনের আগেই ধসে পড়ল ২ কোটি টাকার সেতু, হুমকির মুখে সংযোগ সড়ক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় উদ্বোধনের অপেক্ষায় থাকা প্রায় ২ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ের একটি আরসিসি গার্ডার সেতু ও সংযোগ সড়ক ধসে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই মাঝিগাঁছা-নিন্দপুর সংযোগ সড়কের হরিপুর এলাকার এই সেতুটি উদ্বোধনের আগেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে প্রকল্পের বিভিন্ন অংশে বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় পুরো বিষয়টি এখন চরম ঝুঁকির মুখে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে মেসার্স হারুন এন্ড সন্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির কারণে সেতুর এপ্রোচ ও সংযোগ সড়কের মাটি সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, নির্মাণকাজ চলাকালে বারবার অভিযোগ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বর্তমানে তারা এই অনিয়মের সুষ্ঠু তদন্ত দাবি করছেন।

কচুয়া উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন জানিয়েছেন, বৃষ্টির কারণে কিছু ক্ষতি হয়েছে এবং বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে এখনো চূড়ান্ত বিল দেওয়া হয়নি, কাজের মান যাচাই করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির গেজেট প্রকাশ, শপথের প্রস্তুতি

উদ্বোধনের আগেই ধসে পড়ল ২ কোটি টাকার সেতু, হুমকির মুখে সংযোগ সড়ক

আপডেট সময় : ০৮:৩৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬