দেশের বাজারে আগামী মে মাসেও জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বৃহস্পতিবার জারি করা আদেশে জানানো হয়েছে যে, ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। এর ফলে মে মাসজুড়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হবে।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী ১ মে থেকে এটি কার্যকর হবে।
উল্লেখ্য, প্রচলিত আইন অনুযায়ী সরকার প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে থাকে। এর আগে গত ১৮ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ থেকে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ থেকে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ থেকে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
রিপোর্টারের নাম 























