রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন মালয়েশিয়া প্রবাসী মো. সোলাইমান (৩৭)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকার বাসিন্দা সোলাইমান মালয়েশিয়া দূতাবাসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে রাইদা পরিবহনের একটি বাসে তার ওপর এই ঘটনা ঘটে।
উদ্ধারকারী তার চাচাতো ভাই রনি জানান, বাসে ওঠার পর অজ্ঞান পার্টির সদস্যরা তাকে লক্ষ্য করে কিছু প্রয়োগ করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। দুপুর সোয়া ১টার দিকে বাড্ডার ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অজ্ঞান অবস্থায় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়ার পর তার পাকস্থলী পরিষ্কার করা হয় এবং মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়েছে। জানা গেছে, সোলাইমান প্রায় এক সপ্তাহ আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন।
রিপোর্টারের নাম 























