অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে একটি ত্রাণবাহী নৌবহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামক এই বহরের ২০টি জাহাজ থেকে অন্তত ১৭৫ জন ত্রাণকর্মীকে আটক করা হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, নৌযানগুলো থেকে আটককৃতদের বর্তমানে ইসরায়েলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে, গাজা সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) এই অভিযানকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের দাবি, অন্তত ২২টি নৌযানে অবৈধভাবে এই অভিযান চালানো হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া সংঘাতের পর থেকে ওই অঞ্চলে ত্রাণ ও প্রয়োজনীয় পণ্য সরবরাহে ইসরায়েল বাধা দিচ্ছে বলে বারবার অভিযোগ করে আসছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। গাজায় প্রবেশের সবকটি পথ ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকায় সেখানে মানবিক সংকট তীব্রতর হচ্ছে।
রিপোর্টারের নাম 























