ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ঠিকাদারের হামলায় প্রকৌশলী বদলি, প্রধান আসামি ১৭ দিনেও অধরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঠিকাদারের হামলার শিকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। ২৩ এপ্রিল এলজিইডির প্রধান প্রকৌশলীর পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে প্রকৌশলী মির্জা তরিকুল ইসলামকে জামালপুরের দেওয়ানগঞ্জে বদলি করা হয়।

এর আগে, ১৩ এপ্রিল দুপুরে উপজেলার মেরকুটা জিসি থেকে শিবপুর বাজার আরঅ্যান্ডএইচ সড়ক পরিদর্শনে যান এলজিইডির প্রকৌশলীদের একটি দল। সড়কের নিম্নমানের কাজের অভিযোগ পেয়ে তারা পরিদর্শনে গিয়েছিলেন। সে সময় ঠিকাদার লোকমান হোসেন তাদের বাধা দেন এবং উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলামকে বাঁশ নিয়ে ধাওয়া করেন। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর সন্ধ্যায় নবীনগর থানায় মামলা করেন মীর্জা মো. তরিকুল ইসলাম। তবে এ মামলায় প্রধান আসামি লোকমান হোসেন ১৭ দিন অতিবাহিত হলেও গ্রেপ্তার হয়নি। তার গাড়িচালক বিল্লাল হোসেন ও ম্যানেজার ফোরকানকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণের কার্যাদেশ পায় রাজশাহীর মেসার্স বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে সড়কটির নির্মাণকাজ করছিলেন ঠিকাদার লোকমান হোসেন। কিন্তু সড়কটি নির্মাণে নিম্নমানের কাজ হচ্ছে বলে স্থানীয় পর্যায়ে অভিযোগ ওঠে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকে শাবিপ্রবির ২৫ কোটি টাকা জমা, মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা

ঠিকাদারের হামলায় প্রকৌশলী বদলি, প্রধান আসামি ১৭ দিনেও অধরা

আপডেট সময় : ০৫:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬