ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে অস্ত্র তৈরির কারখানায় অভিযান: সাবেক আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ মাহবুবুর রহমান দিপু নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দিপু নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইসুরিবেড় গ্রামের একটি ওয়ার্কশপে লেদ মেশিন ব্যবহার করে পাইপগান তৈরি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল। অভিযানে একটি চাইনিজ কুড়াল এবং পাইপগান তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ দিপুকে হাতেনাতে আটক করা হয়।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চরাঞ্চলে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকে শাবিপ্রবির ২৫ কোটি টাকা জমা, মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা

সিরাজগঞ্জে অস্ত্র তৈরির কারখানায় অভিযান: সাবেক আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬