ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মিরপুরে দেলোয়ার হত্যা মামলা: সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৪ দিনের রিমান্ডে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে পুনরায় ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলাম শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

এদিন রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে ডিবি পুলিশ পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড আবেদন করে। রাষ্ট্রপক্ষ এই আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করলেও আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানায়। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর ১০ এলাকায় আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় গত ২৩ মার্চ দিবাগত রাতে বারিধারা থেকে গ্রেপ্তার হন মাসুদ উদ্দিন চৌধুরী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকে শাবিপ্রবির ২৫ কোটি টাকা জমা, মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা

মিরপুরে দেলোয়ার হত্যা মামলা: সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৪ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৫:০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬