ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

জুলাই আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টা করছে স্বার্থান্বেষী মহল: সংসদে নূরুল হক নূর

মুক্তিযুদ্ধের ইতিহাসের মতো জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকেও নির্দিষ্ট কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী নিজেদের কবজায় নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নূর। বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেন, জুলাই আন্দোলনের পেছনে অসংখ্য মানুষের ত্যাগ ও অবদান রয়েছে, যা বর্তমান প্রজন্মের অনেকের কাছে অজানা থাকতে পারে। তিনি ফুটবলের উদাহরণ টেনে বলেন, পুরো ম্যাচ না খেলে শেষ পাঁচ মিনিটে গোল দিয়ে নিজেদের সেরা খেলোয়াড় ভাবার অবকাশ নেই। আন্দোলনের কৃতিত্ব কোনো বিশেষ গোষ্ঠীর একার নয়।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি জুলাই সনদ ও বিরোধী জোটের অবস্থান নিয়েও কথা বলেন। তিনি বলেন, জুলাই সনদে রাজনৈতিক ঐকমত্যের অভাব থাকা বিষয়গুলো জনগণের ওপর ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল। বিএনপি তাদের রাজনৈতিক অবস্থান থেকে কাজ করবে এটাই স্বাভাবিক। তিনি বিরোধী দলগুলোকে গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে বলেন, আগামী ৫ বছর ইতিবাচক রাজনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল নয়, কোরআনেই হোক শৈশবের শুরু

জুলাই আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টা করছে স্বার্থান্বেষী মহল: সংসদে নূরুল হক নূর

আপডেট সময় : ০৭:৪৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬