ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

নোয়াখালীর স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ: বিচার কার্যক্রমে জোরদার নিরাপত্তা

নোয়াখালীর চাঞ্চল্যকর স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলার রায় আজ ২৯ এপ্রিল ঘোষণা করা হবে। নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এই রায় ঘোষণা করবেন।

এর আগে, গত ১৫ এপ্রিল এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হলেও তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার জাহান মঞ্জিল থেকে তাসনিয়া হোসেন অদিতার (১৪) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার গলা, হাত ও পায়ের রগ কাটা ছিল, যা পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার দিন রাতে অদিতার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রনির স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা, বালিশসহ অন্যান্য আলামত জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অদিতা কিছুদিন আগে রনির কাছে পড়া বন্ধ করে অন্যত্র কোচিং শুরু করলে তিনি ক্ষুব্ধ হন। ঘটনার দিন অদিতার মা বাসায় না থাকার সুযোগে দুপুরে বাসায় প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন রনি। এতে ব্যর্থ হয়ে বিষয়টি গোপন করতে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেন এবং ঘটনাটিকে ভিন্ন রূপ দিতে ঘরের জিনিসপত্র এলোমেলো করে রাখেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় রনির শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ ও তার পোশাকে রক্তের চিহ্ন পাওয়া যায়। তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। মামলাটির বিচারিক কার্যক্রমে বাদীপক্ষের ৪১ জন এবং আসামিপক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায়ের দিন নির্ধারণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেটে ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা: বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ

নোয়াখালীর স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ: বিচার কার্যক্রমে জোরদার নিরাপত্তা

আপডেট সময় : ০১:৪৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬