ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

গাজীপুরে বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল পোশাকশ্রমিকের

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেপরোয়া গতির এক প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৩৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভবানীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কুদ্দুস ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় এনএ জেড বাংলাদেশ লিমিটেড (ফকিরা গার্মেন্টস) কারখানায় সহকারী কাটারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে থাকা একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয় এবং পরে দাঁড়িয়ে থাকা কুদ্দুসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কুদ্দুস পাশের একটি হোটেল থেকে খাবার খেয়ে রাস্তা পার হওয়ার জন্য মহাসড়কের পাশে অপেক্ষা করছিলেন, ঠিক তখনই এই দুর্ঘটনাটি ঘটে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারেদেসের শাস্তির বিরুদ্ধে মুখ খুললেন গাভি: ‘ফুটবলের অংশই ছিল’

গাজীপুরে বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল পোশাকশ্রমিকের

আপডেট সময় : ১২:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬