ঢাকা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্র-ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসীসহ ১৮ জন গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিচালিত এক ব্যাপক চিরুনি অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি জিয়াউর রহমান সহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জিয়াউর রহমানের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড কার্তুজ এবং ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই সমন্বিত অভিযানে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), জেলা পুলিশ, বাংলাদেশ কোস্টগার্ড, বিজিবি, আনসার, র‍্যাব, সিআইসি অফিস এবং টেকনাফ উপজেলা প্রশাসনের প্রায় ২৩০ সদস্যের একটি দল অংশ নেয়। ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি, অপহরণকারী এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের মাঠসংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন জিয়াউর রহমান। পরে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দেশীয় ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড কার্তুজ এবং ২২ পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত জিয়াউর রহমানের বিরুদ্ধে অপহরণের পর হত্যা, চাঁদাবাজিসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

জিয়াউর রহমান ছাড়াও অভিযানে পরোয়ানাভুক্ত একজন এবং মাদক মামলার আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অনলাইন জুয়া খেলার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের টেকনাফ উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে পাঁচজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। বাকি নয়জনকে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে জনকল্যাণমূলক সশ্রম কাজে নিয়োজিত করার নির্দেশ দেওয়া হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন অভিজ্ঞ ডিফেন্ডার ওটামেন্ডি

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্র-ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসীসহ ১৮ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬