ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ২৭ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, মোদির আশ্বাসে মিলল সমাধান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের পর পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক তার ২৭ দিনের অনশন প্রত্যাহার করেছেন। শুক্রবার গভীর রাতে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ (জে পি) নড্ডা ও জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে তিনি অনশন ভাঙেন। এই অনশন মূলত প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এবং পরীক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে শুরু হয়েছিল।

এর আগে রাত ১১টা ৫৩ মিনিটে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে গুরুতর উল্লেখ করে বলেন, এটি লাখো শিক্ষার্থী ও তাদের অভিভাবকের জন্য গভীর উদ্বেগ ও কষ্টের বিষয়। তিনি এ ঘটনায় আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। মোদি জানান, সরকার অভিযুক্তদের গ্রেপ্তারসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং শিক্ষার্থীদের একটি বছর নষ্ট না হয়, সে জন্য পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে, যেখানে প্রায় ২২ লাখ পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রী আরও জানান, সরকার এখানেই থেমে থাকতে চায় না। অপরাধীদের দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হবে এবং সংসদের চলতি অধিবেশনেই এ-সংক্রান্ত বিল পাসের চেষ্টা করা হবে। মোদির এই ঘোষণার পরই বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালের শয্যায় বসেই অনশন প্রত্যাহার করেন ওয়াংচুক। এ সময় তার স্ত্রী গীতাঞ্জলি জৈন আংমো ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী জে পি নড্ডা ও জিতেন্দ্র সিংহ উপস্থিত ছিলেন। অনশন ভাঙার পর উপস্থিত ব্যক্তিরা তাকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সোনম ওয়াংচুকের উদ্দেশে শুভকামনা জানান প্রধানমন্ত্রী মোদি। তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত সুস্থ হয়ে ওঠার আহ্বান জানান। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ২৮ জুন দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া। তার এই অনশন আন্দোলনকে নতুন গতি দিয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন অভিজ্ঞ ডিফেন্ডার ওটামেন্ডি

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ২৭ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, মোদির আশ্বাসে মিলল সমাধান

আপডেট সময় : ০৯:৫৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬