ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস ভারতের প্রধানমন্ত্রী মোদির, বিল পাসের প্রস্তুতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে চলমান তীব্র বিতর্ক ও প্রতিবাদের মধ্যে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, পরীক্ষা-সংক্রান্ত জালিয়াতি এবং এ ধরনের অপরাধচক্র দমনে শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্র সরকার আরও কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

এক্সে পোস্টের পাশাপাশি একটি ভিডিও বার্তাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসার পর গত আড়াই মাসে সরকার একাধিক কার্যকর পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে এই অপরাধের সঙ্গে জড়িত বহু অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, সরকারের প্রধান লক্ষ্য ছিল যাতে পরীক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাবর্ষ নষ্ট না হয়। প্রায় ২২ লাখ শিক্ষার্থী যাতে দ্রুততম সময়ে পুনর্নিরীক্ষা বা পরীক্ষার সুযোগ পায়, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় গত ১৯ তারিখ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং সারা দেশ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাফল্যের খবর পাওয়া যাচ্ছে।

প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানান, ফলাফল প্রকাশের মধ্যেই সরকারের উদ্যোগ সীমাবদ্ধ থাকছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে তার নির্দেশে ফাস্ট ট্র্যাক কোর্ট (স্বল্পমেয়াদি বিশেষ আদালত) গঠন করা হয়েছে, যা ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। তিনি আরও জানান, শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সহকর্মীদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া পার্লামেন্টের দ্বিতীয় সপ্তাহের অধিবেশনে প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত কঠোর আইনি বিল দ্রুত পাস করানোর সর্বাত্মক চেষ্টা করবে সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন অভিজ্ঞ ডিফেন্ডার ওটামেন্ডি

প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস ভারতের প্রধানমন্ত্রী মোদির, বিল পাসের প্রস্তুতি

আপডেট সময় : ০৯:৫৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬