ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

লন্ডনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিয়াম অর্চির দুই সিনেমা

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জয়জয়কার অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় লন্ডনের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে প্রিয়াম অর্চি অভিনীত দুটি চলচ্চিত্র—‘নির্বাণ’ ও ‘দি আনএক্সপেক্টেড’। এর মধ্যে ‘নির্বাণ’ সিনেমাটি মস্কো ও ইউরেশিয়া চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার অর্জন করে বেশ প্রশংসিত হয়েছে। সম্প্রতি সেন্ট্রাল লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে, লন্ডনভিত্তিক নির্মাণ ‘দি আনএক্সপেক্টেড’ সিনেমাটি আগামী ৩ মে ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে। অভিনয়ের বৈচিত্র্য বজায় রাখতে প্রিয়াম অর্চি কাজের সংখ্যার চেয়ে মানের ওপর বেশি গুরুত্ব দেন। তিনি মনে করেন, বাংলাদেশের স্বাধীন ধারার সিনেমাকে বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করতে আরও সুপরিকল্পিত কাঠামো ও প্ল্যাটফর্ম প্রয়োজন। প্রতিটি কাজকে নিজের দীর্ঘ যাত্রার অংশ হিসেবে দেখা প্রিয়াম অর্চি তার অভিনয়ের মাধ্যমে দেশি-বিদেশি দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ: ২ বিলিয়ন ডলারের বেশি আর্থিক ক্ষতির মুখে ব্যবহারকারীরা

লন্ডনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিয়াম অর্চির দুই সিনেমা

আপডেট সময় : ১১:১৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬