ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধারের পর অগ্নিকাণ্ডে দগ্ধ

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে ফাতিহা (৫) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার লেমশীখালী ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি পূর্ব লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাত-মুখ ধোয়ার জন্য পুকুরঘাটে গিয়ে শিশুটি পা পিছলে পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত সুস্থ করার চেষ্টায় শরীরের তাপমাত্রা বাড়াতে খড়ের আগুনে তাপ দেওয়া হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত আগুন শিশুটির শরীরে লেগে মারাত্মকভাবে ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারেদেসের শাস্তির বিরুদ্ধে মুখ খুললেন গাভি: ‘ফুটবলের অংশই ছিল’

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধারের পর অগ্নিকাণ্ডে দগ্ধ

আপডেট সময় : ১১:১৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬