ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ১০৯ জন চিকিৎসাধীন, নতুন ভর্তি ১০

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ১০৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে আরও ১০ জন নতুন করে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মঙ্গলবার হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাম-সন্দেহভাজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১১ জন রোগীকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি সময়ে এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৮৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৫৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে রোগীর চাপ থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বটবাহিনী দিয়ে রাজনীতি হয় না, মানুষের পাশে থেকে কাজ করতে হয়: শামা ওবায়েদ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ১০৯ জন চিকিৎসাধীন, নতুন ভর্তি ১০

আপডেট সময় : ০৮:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬