ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বরেণ্য চিত্রশিল্পী মতলুব আলীর ৮০তম জন্মজয়ন্তী উদযাপিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

দেশের প্রথিতযশা চিত্রশিল্পী অধ্যাপক মতলুব আলীর ৮০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। গত রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এই অনুষ্ঠানে গুণী এই শিল্পীর জীবন ও কর্মের ওপর আলোকপাত করা হয়। চারুকলা অনুষদ ও ‘মানব শিল্প সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী’র যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি আলোচনা সভা, সংগীত, নৃত্য এবং শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে ইমেরিটাস অধ্যাপক শিল্পী হাশেম খান ও গায়ক রফিকুল আলম মতলুব আলীর সৃজনশীলতার প্রশংসা করেন। তারা বলেন, মতলুব আলী কেবল একজন শিল্পীই নন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক এবং সংস্কৃতিমনা মানুষ। চারুকলার ডিন হিসেবে তার অবদান এবং অবসর পরবর্তী সময়ে শিল্পচর্চায় তার একাগ্রতা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সাংস্কৃতিক পর্বে শিল্পীর নিজের লেখা ও সুর করা গান পরিবেশন করা হয়। এছাড়া চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ‘বর্ণিল অন্বেষা’ শীর্ষক তার ১১তম একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে, যেখানে শিল্পীর আঁকা ১০২টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীটি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘণ্টার চুক্তিতে ‘প্রেমিক ভাড়া’: ভারতীয় নারীদের মাঝে বাড়ছে নতুন প্রবণতা

বরেণ্য চিত্রশিল্পী মতলুব আলীর ৮০তম জন্মজয়ন্তী উদযাপিত

আপডেট সময় : ০৬:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬