ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন ঢাকার জেলা প্রশাসক, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতকরণের নির্দেশ

ঢাকার বিভিন্ন এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। মঙ্গলবার সকালে তিনি রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া এলাকার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন।

সারা দেশে একযোগে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে জেলা প্রশাসক এই পরিদর্শন করেন। ঢাকা মহানগরীতে মোট ১২৭টি কেন্দ্রে এবার এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরিদর্শনের সময় জেলা প্রশাসক ফরিদা খানম ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল ও লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে সার্বিক পরিস্থিতি এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

তিনি কেন্দ্রগুলোতে কোনো ধরনের অনিয়ম এড়াতে সিসিটিভি ক্যামেরা সঠিকভাবে কাজ করছে কিনা এবং এর মাধ্যমে কার্যকর নজরদারি নিশ্চিত করা হচ্ছে কিনা, তা নিবিড়ভাবে তদারকি করেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, এবার নিয়মিত শিক্ষার্থীরা পুনর্বিন্যাসকৃত (শর্ট) সিলেবাসে এবং অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থীরা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২০ মে তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে এবং এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন ঢাকার জেলা প্রশাসক, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতকরণের নির্দেশ

আপডেট সময় : ০৩:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬