ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সৈয়দপুর বিহারি ক্যাম্পে ৬৬ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুর শহরের বিহারি ক্যাম্পগুলোতে বিদ্যুৎ বিল বকেয়া নিয়ে দেখা দিয়েছে চরম জটিলতা। বছরের পর বছর ধরে চলা এই বকেয়ার পরিমাণ এখন ৬৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। ক্যাম্পে সরকারি মিটার থাকলেও অধিকাংশ বাসিন্দা অবৈধ সংযোগ ব্যবহার করছেন। ফলে প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বিদ্যুৎ বিভাগ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০১৬ সাল পর্যন্ত বিল পরিশোধের প্রতিশ্রুতি দিলেও বর্তমান পরিস্থিতির দায় নিতে নারাজ।

নেসকো সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম জানান, ক্যাম্পগুলোর বিদ্যুৎ বিল পরিশোধের জন্য মন্ত্রণালয়কে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোনো সমাধান মেলেনি। এদিকে ক্যাম্পবাসীরা জানিয়েছেন, তারা বিল পরিশোধে আগ্রহী, তবে তাদের পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করা প্রয়োজন। স্থানীয় সচেতন মহলের মতে, ক্যাম্পগুলোকে যথাযথ নগর কাঠামোর আওতায় না আনা পর্যন্ত এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। একদিকে রাজস্ব ক্ষতি, অন্যদিকে অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার—সব মিলিয়ে বড় ধরনের সংকটের মুখে পড়েছে সৈয়দপুরের বিদ্যুৎ খাত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বমঞ্চে তমা রশিদের ঐতিহাসিক জয়: ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

সৈয়দপুর বিহারি ক্যাম্পে ৬৬ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া

আপডেট সময় : ১০:৩৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬