ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

অনিশ্চয়তার মুখে পাঁচ ব্যাংক নিয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সময়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর ভবিষ্যৎ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে। একীভূত হওয়া এই ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদত্যাগ করেছেন এবং নতুন করে এমডি নিয়োগ দেওয়া হলেও তিনি দায়িত্ব গ্রহণ করেননি। গত দুই মাসে ব্যাংকটির প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী—এই পাঁচ ব্যাংককে একীভূত করে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। অতীতে এস আলম গ্রুপ ও নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোতে ব্যাপক অনিয়ম ও অর্থ লুটের ঘটনা ঘটেছিল। আর্থিক সংকট কাটিয়ে উঠতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিলেও আইটি ব্যবস্থাপনা একীভূতকরণ বা শাখা পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো স্থবির হয়ে আছে। ব্যাংক খাতে মালিকানা পরিবর্তনের গুঞ্জনে আমানতকারীদের আস্থার সংকট আরও ঘনীভূত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

অনিশ্চয়তার মুখে পাঁচ ব্যাংক নিয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

আপডেট সময় : ০৯:২৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬