তীব্র জ্বালানি তেল ও বিদ্যুৎ সংকটে রংপুর বিভাগের জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। লোডশেডিংয়ের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় শিল্পকারখানার উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে ইরি-বোরো মৌসুমে সেচ পাম্প চালাতে না পারায় ধান ও ভুট্টা চাষে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। পানির অভাবে অনেক জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রেও। চলমান এসএসসি পরীক্ষার্থীরা গরমে যেমন অসুস্থ হয়ে পড়ছে, তেমনি রাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। উত্তরাঞ্চলের বিসিক শিল্পনগরী ও ইপিজেডগুলোতে উৎপাদন কমে যাওয়ায় ব্যবসায়ীরা চরম অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়েছেন। দ্রুত এই সংকটের সমাধান না হলে এ অঞ্চলের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























