শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মাটি কেটে খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার ২৬টি গ্রামের মানুষের কৃষিজমিতে সেচ সুবিধার জন্য উলাশীর যদুনাথপুর খাল খনন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে এই খালটি ‘জিয়া খাল’ নামে পরিচিতি লাভ করে। যদিও সময়ের সাথে সাথে খালটি সংস্কারের অভাবে অস্তিত্বের সংকটে পড়ে।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক অশেক হাসান খালটি পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, প্রায় ৫০ বছর ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া এই খালটি পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজের হাতে কোদাল নিয়ে খনন করা এই খালের পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত।
এই পুনঃখনন প্রকল্পটি এলাকার কৃষিক্ষেত্রে সেচ সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর ফলে স্থানীয় কৃষকদের জীবনযাত্রার উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
রিপোর্টারের নাম 




















