ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ৪ প্রাণহানি, আহত বহু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে দুই ট্রেনের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। সোমবার বেকাসি তিমুর স্টেশনের কাছে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন যাত্রী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও রেল কর্তৃপক্ষ এই হতাহতের খবর নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাকার্তার উপকণ্ঠে একটি দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনকে পেছন থেকে দ্রুতগামী একটি দূরপাল্লার ট্রেন সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় ট্রেনের বেশ কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত বগিগুলো থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী সংস্থা ‘কেএআই’-এর মুখপাত্র অ্যান পুরবা চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ৩৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। উদ্ধার অভিযান চলাকালে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজায় যোগ দিতে ইরানে পাকিস্তানের সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ৪ প্রাণহানি, আহত বহু

আপডেট সময় : ০৭:১৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬