যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান চাপের মুখে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানি জনগণের সাহসিকতা ও বীরত্বের ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে পুতিন তেহরানকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
বৈঠকে পুতিন আশা প্রকাশ করেন যে, কঠিন পরিস্থিতি কাটিয়ে ইরান দ্রুত স্থিতিশীলতা ফিরে পাবে। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক শান্তি বজায় রাখতে রাশিয়া সর্বোচ্চ ভূমিকা পালন করবে এবং ইরানের স্বার্থ রক্ষায় মস্কো পাশে থাকবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে রাশিয়ার এই সমর্থন ও মধ্যস্থতার প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 
























