ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা কোনোভাবেই গণমাধ্যমে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় যুক্তরাষ্ট্র এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করবে না। কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে মার্কিন জনগণের স্বার্থ এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন রোধই তাদের মূল লক্ষ্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ অব্যাহত রয়েছে। যদিও তেহরান শুরু থেকেই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমান কূটনৈতিক প্রচেষ্টার আলোচনায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত থাকবে না। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে নানামুখী জল্পনা চলছে।
রিপোর্টারের নাম 
























