রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিশেষ বৈঠকে মিলিত হয়েছেন। আলোচনায় মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। রুশ সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, পুতিন আশাবাদ ব্যক্ত করেছেন যে, ইরানের জনগণ তাদের অদম্য সাহসের মাধ্যমে বর্তমান সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং রাশিয়া শান্তি প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার সমর্থন ও সহযোগিতার জন্য মস্কোকে কৃতজ্ঞতা জানান। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় এবং মার্কিন আগ্রাসনের মোকাবিলায় অটল থাকবে। উভয় নেতা দুই দেশের পারস্পরিক কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেছেন।
রিপোর্টারের নাম 
























