ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ মোতায়েন করেছে ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশে এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের এটিই প্রথম ঘটনা। এই ব্যবস্থা পরিচালনার জন্য ইসরায়েলি সেনাসদস্যদেরও সেখানে পাঠানো হয়েছে।
জানা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকির মুখে আমিরাতের আকাশসীমা সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২০ সালের আব্রাহাম চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকে সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হয়েছে। আমিরাতের কৌশলগত নিরাপত্তার স্বার্থে ইসরায়েলের এই সহায়তা আঞ্চলিক রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 
























