বার্লিন: ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র বিব্রত অবস্থায় পড়েছে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ‘ইরানি নেতৃত্বের কাছে অপমানিত হচ্ছে’। আলজাজিরা এই খবর জানিয়েছে।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ আরও বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রস্থানের কোনো স্পষ্ট কৌশল তিনি দেখতে পাচ্ছেন না। তিনি মনে করেন, একটি গোটা জাতি হিসেবে আমেরিকানরা ইরানি নেতৃত্বের কাছে অপমানের শিকার হচ্ছে।
রয়টার্সের বরাত দিয়ে মের্জ বলেন, ‘এই মুহূর্তে, আমেরিকানরা প্রস্থানের কোন কৌশল বেছে নিচ্ছে, তা আমি দেখতে পাচ্ছি না।’
উত্তর রাইন-ওয়েস্টফালিয়ার মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে মের্জ এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ইরান অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তারা প্রত্যাশার চেয়েও শক্তিশালী প্রমাণিত হয়েছে।
রিপোর্টারের নাম 

























