ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

পশ্চিমবঙ্গ নির্বাচন: ভোটাধিকার ফিরে পাচ্ছেন বাদ পড়া ভোটারদের একাংশ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগারওয়াল। ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের একটি অংশ পুনরায় ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানানো হয়েছে। সোমবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিশেষ নিবিড় সংশোধনের সময় যাদের নাম মূল তালিকা থেকে বাদ পড়েছিল, কিন্তু পরবর্তীতে আপিলেট ট্রাইব্যুনালের বিচারে বৈধ হিসেবে স্বীকৃত হয়েছেন, তারাই এই তালিকায় স্থান পেয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ১৯টি আপিলেট ট্রাইব্যুনাল এসব আবেদন নিষ্পত্তি করছে। গত ২১ থেকে ২৭শে এপ্রিলের মধ্যে যাদের আবেদন নিষ্পত্তি হয়েছে, তারা এই নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

উল্লেখ্য, বিশেষ সংশোধনের পর পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছিল, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। আগামী ২৯শে এপ্রিল রাজ্যের ১৪২টি আসনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোটার সংখ্যা তিন কোটি ২১ লক্ষ ছাড়িয়েছে বলে কমিশন সূত্রে নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাওহীদ হৃদয়ের ব্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় বাংলাদেশের

পশ্চিমবঙ্গ নির্বাচন: ভোটাধিকার ফিরে পাচ্ছেন বাদ পড়া ভোটারদের একাংশ

আপডেট সময় : ০৮:২৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬