গাজীপুরের কাপাসিয়ায় জামিয়া রশীদিয়া আশরাফিয়া খিরাটি মাদরাসার পুকুরে ডুবে আব্দুল্লাহ আল সাজীম (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে আম কুড়াতে গিয়ে পা পিছলে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সাজীম মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। ফজরের নামাজ আদায় করে সে পুকুর পাড়ে আম কুড়াতে গিয়েছিল। এ সময় পা পিছলে পুকুরে পড়ে গেলে তার মৃত্যু হয়। পরে শিক্ষকরা খোঁজাখুঁজির পর পুকুরে নেমে তার মৃতদেহ উদ্ধার করেন। উদ্ধারকালে তার মাথায় পাগড়ি এবং হাতে একটি ছাতা ছিল।
নিহত সাজীম নরসিংদী জেলা সদরের ঘোড়াদিয়া এলাকার কুয়েত প্রবাসী আব্দুর রহমান খোকনের ছেলে।
থানা পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























