ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

রাবির ১২ হলে ফার্স্ট এইড বক্স বিতরণ ও প্রশিক্ষণের আয়োজন রাকসুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ক্যাম্পাসের ১২টি হল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড বক্স বিতরণ ও প্রশিক্ষণের আয়োজন করেছে। সোমবার (২৭ এপ্রিল) রাকসু ভবনের কনফারেন্স রুমে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাঈয়িদা হাফসার উদ্যোগে এই ফার্স্ট এইড বক্সগুলো হলগুলোতে (ছাত্র ও ছাত্রী), আন্তর্জাতিক ডরমিটরি, জিমনেশিয়াম এবং স্টেডিয়ামে পৌঁছে দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক এই সময় উপস্থিত থেকে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন।

সাঈয়িদা হাফসা বলেন, এই প্রাথমিক চিকিৎসা বক্সগুলো বড় ধরনের চিকিৎসায় সরাসরি কাজে না এলেও, হঠাৎ কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মা জানান, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেবা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিছু অভিযোগ রয়েছে, বিশেষ করে প্রয়োজনীয় স্যালাইন বা সঠিক চিকিৎসা না পাওয়ার বিষয়টি। এই পরিস্থিতিতে, প্রাথমিক চিকিৎসার সকল উপকরণ সমৃদ্ধ একটি বেসিক মেডিকেল সেবা নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, রাকসুর এই উদ্যোগ জরুরি প্রয়োজনে শিক্ষার্থীদের সহায়তার জন্য প্রতিটি হলে ফার্স্ট এইড বক্স সরবরাহ নিশ্চিত করেছে। শিক্ষার্থীদের কল্যাণে এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা ছাত্র সংসদের একটি স্বাভাবিক দায়িত্ব।

প্রশিক্ষণ কর্মশালায় রাকসুর কার্যনির্বাহী সদস্য এ বি এম খালেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রাকসুর এজিএস এস এম সালমান সাব্বির, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান এবং বিভিন্ন হল সংসদের প্রায় অর্ধশতাধিক নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাওহীদ হৃদয়ের ব্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় বাংলাদেশের

রাবির ১২ হলে ফার্স্ট এইড বক্স বিতরণ ও প্রশিক্ষণের আয়োজন রাকসুর

আপডেট সময় : ০৮:১৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬