ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

৬ শতাধিক শিল্পীর অংশগ্রহণে শিল্পকলায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন

আগামী ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামী ২৮ ও ২৯ এপ্রিল এই উৎসব উদযাপিত হবে, যেখানে দেশের প্রায় ৬ শতাধিক নৃত্যশিল্পী অংশগ্রহণ করবেন।

২৮ এপ্রিল বিকেলে জাতীয় নাট্যশালা ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং বিশেষ অতিথি হিসেবে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

উৎসবের প্রথম দিনে শিল্পকলা একাডেমির শিল্পীরা ‘সবুজ মাঠ সোনার ধান’ শীর্ষক সমবেত নৃত্য পরিবেশন করবেন। এছাড়া দেশের শীর্ষস্থানীয় ২০টিরও বেশি নৃত্য সংগঠন এই আয়োজনে অংশ নেবে। ২৯ এপ্রিল সমাপনী দিনে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের সমাপ্তি ঘোষণা করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘণ্টার চুক্তিতে ‘প্রেমিক ভাড়া’: ভারতীয় নারীদের মাঝে বাড়ছে নতুন প্রবণতা

৬ শতাধিক শিল্পীর অংশগ্রহণে শিল্পকলায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন

আপডেট সময় : ০৮:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬