ঢাকা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

হাতিয়ায় বজ্রপাতে এক চা দোকানির মর্মান্তিক মৃত্যু

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বজ্রপাতে আরাফাত (২৩) নামে এক চা দোকানির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গামছাখালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. আরাফাত ওই এলাকার মো. আফসার উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি বাজারে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর প্রায় ২টার দিকে আরাফাত বাড়ির পাশের একটি বাদামক্ষেত দেখতে যান। সেখান থেকে ফেরার পথে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয় এবং সেই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, বজ্রপাতে আরাফাত নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত বেড়ে যায়। এই সময় অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়া এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া উচিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই এবার আপনার স্বপ্নের নিয়ন্ত্রণ নেবে: কল্পবিজ্ঞান যখন বাস্তব

হাতিয়ায় বজ্রপাতে এক চা দোকানির মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৬:৫৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬