ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

নেত্রকোণায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ধনু নদে মাছ ধরার সময় বজ্রপাতের আঘাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সোয়া ৯টার দিকে জগন্নাথপুরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আব্দুল মোতালিব ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্র জানায়, মোতালিবসহ তিনজন জেলের একটি দল সকালে অটোরিকশায় করে নিজ এলাকা থেকে খালিয়াজুরীর ধনু নদে মাছ ধরতে এসেছিলেন। জগন্নাথপুর গোদারাঘাট এলাকায় তারা বড়শি দিয়ে মাছ ধরা শুরু করেন।

মাছ ধরার একপর্যায়ে সকাল সোয়া ৯টার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের তীব্র আঘাতে আব্দুল মোতালিব গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা দুর্গতদের পাশে তাহাফফুজে খতমে নবুওয়ত: বাঁশখালীতে ত্রাণ বিতরণ

নেত্রকোণায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

আপডেট সময় : ০৫:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬