ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধিতে ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ শুরু

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধিমালা অনুসরণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের সক্ষমতা বাড়াতে রাজধানীতে চার দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকালে বিদ্যুৎ ভবনে ‘ন্যাশনাল ট্রেনিং অন ডব্লিউটিও নোটিফিকেশন রিকয়ারমেন্টস’ শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্যের গতিধারার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ডব্লিউটিওর নোটিফিকেশন সংক্রান্ত বাধ্যবাধকতাগুলো যথাযথভাবে পালন করা অপরিহার্য।

বাণিজ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, ডব্লিউটিওর বিভিন্ন নিয়ম ও হালনাগাদ তথ্যের সঙ্গে যুক্ত থাকা আন্তর্জাতিক বাণিজ্যে টিকে থাকার অন্যতম শর্ত। এই প্রশিক্ষণ কর্মসূচি বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করবে এবং আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে তাদের জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করবে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে প্রয়োগের মাধ্যমেই এই উদ্যোগের প্রকৃত সাফল্য আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ডব্লিউটিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গত তিন দশক ধরে গড়ে ওঠা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে ডব্লিউটিও পুনরায় কার্যকর ভূমিকা পালন করবে বলেও অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরের মতলবে মাদকবিরোধী সমাবেশ

আন্তর্জাতিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধিতে ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ০১:৫৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬