ন্যাশনাল ডিফেন্স কোর্সে (এনডিসি) অংশগ্রহণকারী দেশি-বিদেশি সামরিক ও বেসামরিক প্রতিনিধিরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট পরিদর্শন করেছেন। সোমবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশের বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরিদর্শনকালে ভারত, চীন, মালয়েশিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশের প্রায় ১৪৮ জন প্রতিনিধি বাংলাদেশের বিচারিক কাঠামোর বিষয়ে ধারণা লাভ করেন। তারা সুপ্রিম কোর্টের বিভিন্ন বেঞ্চের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন। এই সফর প্রতিনিধি দলকে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করেছে বলে জানান সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 





















