ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

দীর্ঘ ১৬ বছর পর পুনরায় সম্প্রচারে ফিরল ‘চ্যানেল ওয়ান’

টানা ১৬ বছর বন্ধ থাকার পর অবশেষে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ পুনরায় তাদের সম্প্রচার কার্যক্রম শুরু করেছে। সোমবার সন্ধ্যা থেকে চ্যানেলটি নিয়মিত সম্প্রচারে ফিরে আসে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ২০১০ সালে বন্ধ হয়ে যাওয়া এই সংবাদভিত্তিক চ্যানেলটির ফিরে আসায় সংশ্লিষ্ট কর্মী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুন জানান, ২০০৬ সালে যাত্রা শুরু করার পর অল্প সময়ের মধ্যেই চ্যানেল ওয়ান দর্শকপ্রিয়তা অর্জন করেছিল। তবে নিরপেক্ষ সংবাদ প্রচার ও ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন তোলায় তৎকালীন সরকার ২০১০ সালের ২৭ এপ্রিল আকস্মিকভাবে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয়। সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আইনি লড়াইয়ে জয়ী হয়ে চ্যানেলটি তাদের সম্প্রচার অধিকার ফিরে পেয়েছে।

উল্লেখ্য, বিটিআরসির দেওয়া বন্ধের আদেশের বিরুদ্ধে করা আপিলে গত বছর উচ্চ আদালত স্থগিতাদেশ দিলে সম্প্রচারের সব বাধা দূর হয়। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোনো অভিজ্ঞ সংবাদকর্মী ও নতুন প্রজন্মের সমন্বয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে তারা আবারও দর্শকদের সামনে হাজির হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরের মতলবে মাদকবিরোধী সমাবেশ

দীর্ঘ ১৬ বছর পর পুনরায় সম্প্রচারে ফিরল ‘চ্যানেল ওয়ান’

আপডেট সময় : ১১:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬