দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য জঙ্গি হামলার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সারা দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার প্রেক্ষিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই উচ্চমাত্রার নিরাপত্তা নির্দেশনা জারি করেছে।
নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের অভ্যন্তরে ও বাইরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকধারী ও সাদাপোশাকের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং যাত্রী ও মালামাল তল্লাশিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। কোনো নির্দিষ্ট হুমকি না থাকলেও আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেবিচক। এছাড়া যেসব বিমানবন্দরে রাতের বেলা ফ্লাইট চলাচল করে না, সেখানেও নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 




















