বগুড়ার গাবতলী উপজেলায় কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে সোমবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে।
নিহত উমা চন্দ্র (৫২) ওই এলাকার চক্রাধিকা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে বাজারের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিশাল বটগাছ উপড়ে গিয়ে তার দোকানের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে লাশ উদ্ধারের কাজ শুরু করেন।
এ বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানিয়েছেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 
























