ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

উখিয়ায় সড়ক বিভাজকের কাজ করার সময় পিকআপ চাপায় শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় সড়ক বিভাজক (ডিভাইডার) স্থাপনের কাজ করার সময় এক শ্রমিক পিকআপ চাপায় নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ রবিউল (২২), যিনি মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের উত্তর হংসমিয়াজীর পাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকায় সড়ক সংস্কার ও ডিভাইডার তৈরির কাজে নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টার দিকে একটি দ্রুতগামী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি রিকশাকে ধাক্কা দেয় এবং এরপর রবিউলকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রবিউল তার পরিবারের একমাত্র সন্তান ছিলেন বলে জানা গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানিয়েছেন, ঘটনার পর ঘাতক পিকআপটি পুলিশ জব্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে দ্রুত: নির্বাচন কমিশন

উখিয়ায় সড়ক বিভাজকের কাজ করার সময় পিকআপ চাপায় শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ১১:১৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬