কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকার বিসিক শিল্পনগরীতে নির্মাণাধীন একটি গেট ধসে রাসেল (২৬) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন, যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যায় বিসিকের প্রবেশপথের নির্মাণাধীন গেটের ঢালাইয়ের কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। গেটের একটি অংশ বিকট শব্দে ধসে পড়লে শ্রমিকরা তার নিচে চাপা পড়েন।
নিহত রাসেল মারিয়া ইউনিয়নের স্বল্প মারিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে। আহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তবে তাদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করেন।
রিপোর্টারের নাম 

























