ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

পিরোজপুরে সহকর্মীর বেত্রাঘাতে আহত শিক্ষিকা, এলাকায় ক্ষোভের সঞ্চার

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শিক্ষিকা কর্তৃক অন্য শিক্ষিকা বেত্রাঘাতে আহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ১৩ নম্বর ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্কুল সূত্রে জানা যায়, সহকারী শিক্ষিকা আসমা আক্তার তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে সহকর্মী হালিমা খাতুনকে বেত দিয়ে আঘাত করেন। অন্য শিক্ষকরাও এই ঘটনায় হতবাক। আহত শিক্ষিকা হালিমা খাতুন জানান, সকালে শিক্ষার্থীদের সাথে খেলার কার্যক্রম শেষে স্কুলে ফেরার পর আসমা আক্তার তার সাথে অশোভন ভাষায় কথা বলেন এবং গালমন্দ করেন। এক পর্যায়ে কথা কাটাকাটির সময় তিনি বেত দিয়ে আঘাত করেন।

তবে আসমা আক্তার দাবি করেন, হালিমা খাতুন তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে বেত্রাঘাতের ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী জানিয়েছেন, বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিনও একই ধরনের আশ্বাস দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল: প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণ

পিরোজপুরে সহকর্মীর বেত্রাঘাতে আহত শিক্ষিকা, এলাকায় ক্ষোভের সঞ্চার

আপডেট সময় : ০৮:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬