ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই একটি ট্রলির নিচে চাপা পড়ে তানভীর হোসেন (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। রোববার (আজ) সকাল সাড়ে ৮টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের গালুয়ার বাজার সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঝালকাঠি থেকে ইটবোঝাই ট্রলিটি ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কে গালুয়ার বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রলির একটি চাকা ফেটে যায়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং হেলপার তানভীর হোসেন এর নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তানভীরকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তানভীর হোসেন ঝালকাঠি সদর উপজেলার দক্ষিণ পিপলিতা এলাকার আব্দুল হকের ছেলে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ সুজন বিশ্বাস জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 























