পাবনার চাটমোহরে দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার অভিযোগে সাতজন শিক্ষককে (কক্ষ পরিদর্শক) অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার গণিত পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে উল্লিখিত শিক্ষকদের দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পান। এরপরই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার সহকারী সুপার মো. মোসলেম উদ্দিন, সহকারী মৌলভী মো. বায়েজিদ হোসেন, মোছা. কামরুন নাহার, মোছা. আনোয়ারা খাতুন, মোছা. বুলবুলি খাতুন; হান্ডিয়াল পাইকপাড়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মো. রেজাউল করিম এবং ফৈলজানা ইউনিয়নের নেংরি হেফজুল কোরআন দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. আবুল হাশেম রয়েছেন। সামাদ সওদা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল ওয়াহ্হাব বিষয়টি নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 
























