ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে হৃদয়বিদারক ঘটনা: আ. লীগ নেতার মৃত্যুর ৪ ঘণ্টা পর মায়ের ইন্তেকাল

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন শাহীনের মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে তার মা জুবাইদা মনি (৮০) ইন্তেকাল করেছেন। মা-ছেলের এমন পরপর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে আলতাফ উদ্দিন শাহীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাকে দ্রুত গাজীপুরের তায়রুননেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ছেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর মা জুবাইদা মনি শোক সইতে পারেননি। রোববার ভোর ৬টার দিকে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এলাকাবাসী জানান, মা-ছেলের মধ্যে গভীর স্নেহ ও ভালোবাসার সম্পর্ক ছিল। রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন দীর্ঘদিন বাড়ির বাইরে গাজীপুরে অবস্থান করলেও সুযোগ পেলেই তিনি মাকে দেখতে আসতেন। স্থানীয়দের ধারণা, ছেলের মৃত্যুর শোকই তার মায়ের প্রাণ কেড়ে নিয়েছে।

সহশ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে জানিয়েছেন, পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক আটক

কিশোরগঞ্জে হৃদয়বিদারক ঘটনা: আ. লীগ নেতার মৃত্যুর ৪ ঘণ্টা পর মায়ের ইন্তেকাল

আপডেট সময় : ০৮:১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬